রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরগঞ্জে স্বামী-স্ত্রীর ভোট যুদ্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬
  • ২৭৬ বার পড়া হয়েছে

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার

১১নং হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর ভোট

যুদ্ধ বেশ জমে উঠেছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ভোটাররা।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ৬

প্রার্থীর মধ্যে রফিকুল ইসলাম রঞ্জু জাপা (লাঙ্গল) থেকে মনোনয়ন পেয়েছেন।

এদিকে তার স্ত্রী রোকসানা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে (মোটর

সাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে স্বামী-

স্ত্রীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় উঠছে। ভোটাররা

বিপাকে পড়েছেন স্বামী-স্ত্রীর মধ্যে কাকে ছেড়ে কাকে ভোট দেবেন।

এদিকে স্বামী-স্ত্রী দু’জনেই কোমর বেঁধে ভোটাদের দ্বারে-দ্বারে গিয়ে

সমান তালে ভোট প্রার্থনা করছেন ভোটারদের কাছে।

উলেখ্য, সীমানা সংক্রান্ত জটিলতার কারণে ওই ইউনিয়নে যথাসময়ে

নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে আগামী ৩১ অক্টোবর ওই ইউনিয়নে

নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নের ১৪ হাজার ৩৮৮ জন ভোটার তাদের

ভোটাধিকার প্রয়োগ করবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451