শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

অপহরণের ২১ দিন পর ফিরলেন চিকিৎসক রিয়াদ নাসের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬
  • ২০৯ বার পড়া হয়েছে

 

 

অপহরণের তিন সপ্তাহ পর ছাড়া পেয়ে বাড়িতে ফিরলেন চিকিৎসক রিয়াদ নাসের চৌধুরী। বুধবার রাতে মিরপুরের বাসায় ফেরেন তিনি। রিয়াদের পরিবার জানায় বুধবার রাতে চোখ বাধা অবস্থায় তাকে একটি হাইওয়েতে ফেলে যায়। পরে একটি সিএনজি চালিত অটোরিক্সায় বাসায় ফেরেন তিনি।

অপহরণ হওয়ার একুশ দিন পর বুধবার মধ্যরাতে বাসায় ফেরেন মিরপুর ইসলামি ব্যাংক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার রিয়াদ নাসের চৌধুরী। রিয়াদের বাবা জানান অপহরণকারীরা প্রায় একুশ দিন রিয়াদকে কোথায় রেখেছে এ বিষয়ে কিছুই বলতে পারেননি তিনি। এদিকে বৃহস্পতিবার আদালতে জবানবন্দি দিয়েছে রিয়াদ।

রিয়াদের মা বলেন, ‘ছেলে যখন ফিরে আসে তখন সে কাঁদছিলো এবং খুবই দুর্বল ছিলো।’

এদিকে রিয়াদের বাবা বলেন, ‘তার কাছে কিছু শুনলে সে বলে, আব্বা কিছুই বলতে পারি না শুধু এটুকু বলতে পারি যে, আমাকে একটা গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলো। আমি গড়িয়ে গড়িয়ে নিচে চলে গেলাম। অতি কষ্টে উপরে উঠে দেখলাম এটা একটা হাইওয়ে। তারপর হঠাৎ একটা সিএনজি পেয়ে গেলাম।’

পরকীয়ার সন্দেহে রিয়াদকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারে। এক্ষেত্রে তাদের অভিযোগের তীর এক কোস্টগার্ড কর্মকর্তার দিকে।

এদিকে অপহরণের দিন হাসপাতালের সিসিটিভির ফুটেজে দেখা যায় সন্দেহভাজন দুই ব্যক্তি বেশ কয়েক ঘণ্টা অপেক্ষা করছিল তারা। ডা. রিয়াদ বের হবার পরপরই তার পিছু নেয় ঐ দুইজন। পরে রিয়াদকে মাইক্রোবাসে তুলে নেয়ার সময়ও তাদের উপস্থিতি ছিল।

তার শারীরিক অবস্থা ভালো, তবে মানসিকভাবে এখনো বিপর্যস্ত রয়েছে বলে তার পরিবার জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451