রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিমলায় যুবকের রহস্যজনক মৃত্যু ,নিজ পরিবারের দু পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬
  • ২৭১ বার পড়া হয়েছে

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ- নীলফামারী জেলার ডিমলায় বুধবার গভীর রাতে দক্ষিন গয়াবাড়ী গ্রামে যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে পুলিশ বাড়ী থেকে জিয়ারুল ইসলাম (৩২) লাশ উদ্ধার করেছে। সে ওই গ্রামের আব্দুল হকের পুত্র। ঘটনার পর পরিবারের একাংশ লোকজন গাঢাকা দিয়েছে। লাশের ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার জেলার মর্গে প্রেরন করা হয়েছে।আর এ নিয়ে নিহতের নিজ পরিবারেরই মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।
নিহতের ভাই আব্দুল জলিল জানায়, বউয়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে। অপরদিকে নিহতের স্ত্রী সাহিদা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
> তিনি আরও বলেন, গত ৭দিন পুর্বে স্বামীর বাড়ীতে ভাসুর আব্দুল জলিল ও তার স্ত্রী আয়শা সিদ্দিকার সাথে ঝগড়া বিবাদকে কেন্দ্র করে আমাকে মারডাং করে। এতে আহত হয়ে আমি ডিমলা হাসপাতালে চিকিৎসাধীন থেকে থানায় লিখিত অভিযোগ করি। পুলিশ তদন্তে আসার পুর্বে সুকৌশলে আমার স্বামীকে হত্যা করে শ্বশুরবাড়ীর লোকজন।
এ ঘটনায় ডিমলা থানার সিনিয়র সাবইন্সপেক্টর শাবুদ্দিন আহম্মেদ জানায়, ঘটনাটি রহস্যজনক হওয়ায় লাশ ময়না তদন্তের জন্য জেলার মর্গে প্রেরন করা হয়েছে। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451