বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুন্সিগঞ্জে ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬
  • ২৭৩ বার পড়া হয়েছে

রুবেল মাদবর,
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জে ড্রাগ লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয় করার অপরাধে ৮টি ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মুন্সিগঞ্জ পৌর সুপার মার্কেটে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তানিম ফার্মেসীকে সিলগালা, হালিম ফার্মেসীকে ২ হাজার টাকা, ক্ল্যাসিক ফার্মেসীকে ৫,০০০ টাকা, সৌরভ ফার্মেসীকে এক কে ২০,০০০ হাজার টাকা, সৌরভ ফার্মেসী দুইকে ৫,০০০ হাজার টাকা,সততা ফার্মেসীকে ৫০০টাকা, মুন্সিগঞ্জ মেডিকেল হল ৫,০০০টাকা, জান্নাত ফার্মেসীকে ২০,০০০টাকাসহ ৮ টি ঔষধের দোকানকে মোট সর্ব ৫৭,৫০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
অভিযানকালে ঐষধ প্রশাসন কর্মকর্তা শিকদার কামরুল ইসলাম, মুন্সিগঞ্জ সদর খানার এস আই শাহাদাৎসহ জেলা প্রশাসনের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় ড্রাগলাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন ঔষধ বিক্রি না করার জন্য দোকানদারদের অনুরোধ করেন। সেই সঙ্গে ফার্মাসিস্ট না পাওয়া পর্যন্ত নিজ দায়িত্বে দোকান বন্ধ রাখার ঘোষনা দেন। অন্যথায় দোকান সিলগালা ও ঔষধ জব্দ করা হবে বলে হুশিয়ারি দেন। উল্লেখ্য লাইসেন্স বিহীন ফার্মেসীতে ফার্মাসিস্ট লাইসেন্সবিহীন লোক দিয়ে ঔষধ বিক্রির বিষয়ে বিভিন্ন অনলাইন ও পত্র- পত্রিকায় রিপোর্ট হওয়ার পর জেলা প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে বৃহস্পতিবিার (২০ অক্টোবার) এই অভিযান পরিচালনা করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451