রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হিলি স্থলবন্দর দিয়ে রাজস্ব ফাঁকির মাধ্যমে ঘোষণার অতিরিক্ত চাল ভারত থেকে আমদানির অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬
  • ২৭০ বার পড়া হয়েছে

 

 

 

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রাজস্ব ফাঁকির মাধ্যমে ঘোষণার অতিরিক্ত চাল

ভারত থেকে আমদানির অভিযোগে গত বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ৮ ট্রাকে ১৫১

মে.টন চাল জব্দ করেছে বিজিবি সদস্যরা।

এ ঘটনায় হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা সুবাশ চন্দ্র কুন্ডু ও

মো. আলাউদ্দিনকে তাৎক্ষণিক বদলী করেছে শুল্ক বিভাগ।

নাম প্রকাশ না করার শর্তে বিজিবি ২০ জয়পুরহাট ব্যাটালিয়নের এক

কর্মকর্তা বলেন, স্থলবন্দরের একটি ব্যবসায়ি চক্র দীর্ঘদিন থেকে ঘোষণার

অতিরিক্ত চাল ভারত থেকে আমদানি করে আসছে। এতে সরকার লাখ লাখ টাকা রাজস্ব

আয় থেকে বঞ্চিত হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান শুরু করে

বিজিবি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকার মজুমদার এন্টারপ্রাইজ ও

বগুড়ার সুচি এন্টারপ্রাইজের নামে আমদানি করা ৮ ট্রাক ভারতীয় চাল আটক

করে বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টে নিয়ে যাওয়া হয়।

সেখানে কাস্টমস কর্তৃপক্ষকে আমদানিকৃত চালভর্তি ট্রাক আটকের বিষয়টি

জানিয়ে পরিমাপ (ওজন) করার জন্য বলা হয়। কিন্তুরাজস্ব কর্মকর্তা সুবাশ চন্দ্র

কুন্ডু ও মো. আলাউদ্দিন বিষয়টি এড়িয়ে পরিমাপের বিষয়টি নিয়ে তালবাহানা

করতে শুরু করেন। এক পর্যায়ে গত বুধবার (১৯ অক্টোবর) বিকেলে আটককৃত চাল

পরিমাপ করা হলে সেখানে ঘোষণার ১৫১মেটিক টন চাল বেশি পাওয়া যায়।

স্থলবন্দর কাষ্টসম কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকার মজুমদার এন্টারপ্রাইজ ও

বগুড়ার সুচি এন্টারপ্রাইজ নামের দুই আমদানিকারক প্রতিষ্ঠান ৮ ট্রাকে

১৩০দশমিক ২৮৮ মেটিক টন চাল ভারত থেকে আমদানি করার ঘোষণাপত্র কাস্টমস

কার্যালয়ে জমা দেয়। এরমধ্যে ৬টি ট্রাক মজুমদার এন্টারপ্রাইজের এবং ২টি

ট্রাক সুচি এন্টারপ্রাইজের।

হিলি শুল্ক স্টেশনের সহকারি কমিশনার ফখরুল আমিন চৌধুরী বলেন, মিথ্যা

ঘোষণা দিয়ে ভারত থেকে অতিরিক্ত চাল আমদানি করায় ঐ দুই আমদানিকারক

সরকারের ১৩ লাখ ২৮ হাজার ৮০০ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে। আটককৃত চালের

ওপর রাজস্ব আদায়ের পাশাপাশি কাষ্টমস আইনে ঐ দুই আমদানিকারকের কাছ

থেকে জরিমানা আদায় করা হবে। এ ঘটনায় কাষ্টমসের উর্ধ্বতন কর্তৃপক্ষ শুল্ক

স্টেশনের ঐ দুই কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলী করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451