বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লোহাগড়ায় ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা ৪৫ কেজি জাল উদ্ধার , জেলেকে ১০ হাজার টাকা জরিমানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬
  • ২৩০ বার পড়া হয়েছে

 

 

শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ

ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ রক্ষায়

নড়াইলের লোহাগড়ার মধুমতি নদীতে অভিযান পরিচালনা করা

হয়েছে। এসময় ৪৫ কেজি কারেন্ট জাল উদ্ধার সহ মেহেদি এবং

ওহিদুর মোল্যা নামে দুজন জেলেকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার(১৮ অক্টোবর)বিকালে

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজার

নেতৃত্বে এ,এস,আই মাসুদুর রহমান ও এ,এস,আই ওবায়দুল্লা

মঙ্গলহাটা এলাকায় মধুমতি নদীতে অভিযান পরিচালনা করেন।

এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম রেজা জেলেদের কাছ থেকে ৫

হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পরে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময়

উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু, ভাইস

চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, উপজেলা মৎস্য অফিসার রণজিৎ

কুমার, শ্রাবণ মিডিয়ার প্রধান নির্বাহী শিমুল হাসান,

সাংবাদিক এস এম শরিফুল ইসলাম ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন

কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। মৎস্য অফিসার রণজিৎ কুমার

জানান, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছের প্রজনন

রক্ষায় ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451