মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মুন্সিগঞ্জে অটোরিকসা থেকে চাঁদা আদায় বন্ধ করলেন এসপি জায়েদুল ,

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

রুবেল মাদবর,
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সিগঞ্জে সিএনজি চালিত অটোরিকসা থেকে শ্রমিক নেতাদের চাঁদা আদায় বন্ধ করে দিয়েছেন পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম। মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্পট থেকে সিএনজি চালিত অটোরিকসা থেকে চাঁদা আদায় করতেন শ্রমিক নেতারা। সিএনজি চালিত অটোরিকসা চালকদের থেকে বাধ্যতামূলকভাবে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কিছু নেতা প্রতিদিন মুক্তারপুর, জেলা শিল্পকলা একাডেমীর সামনের স্ট্যান্ড, কোর্ট স্ট্যান্ড, সিপাহীপাড়া স্ট্যান্ড থেকে প্রায় ৬০ হাজার টাকা চাঁদা উঠানো হতো। চাঁদার টাকা ভাগভাটোয়ারা নিয়েও বিভিন্ন সময় মারামারি-হানাহানিও হয়েছে।
পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম মুন্সিগঞ্জে যোগদানের পর সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। জায়েদুল আলমের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করছেন মুন্সিগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তার তত্বাবধানে এজহারভুক্ত আসামীও গ্রেফতার হয়েছে সবচেয়ে বেশী।
অটোরিকসার চাঁদাবাজী বন্ধ হওয়ায় শ্রমিক লীগের নেতা আবুল কাশেম পুলিশ সুপার জায়েদুল আলমের প্রশংসা করে বলেন, জেলা পুলিশ সুপার চাঁদাবাজী বন্ধ করে নিশ্চিত একটা ভালো কাজ করেছেন। তিনি বলেন, মুক্তারপুর, সিপাহীপাড়া, কোর্টপাড়াস্থ সিএনজি স্টেশনে চাঁদাবাজীর মাধ্যমে ৫০ থেকে ৬০ হাজার টাকা প্রতিদিন উঠানো হতো। পুলিশ সুপারের নির্দেশে সেটা বন্ধ হয়েছে।
কাচারী চত্বরের সড়কের মধ্যে অনেক দোকান ছিল সেগুলোও তিনি উঠিয়ে পরিবেশ সুন্দর করেছেন। উত্তর ইসলামপুর পিটিআই সড়কের ভিতরে রাস্তার অনেকগুলো দোকান বসে সড়ক অবরুদ্ধ করে ফেলেছিল সেগুলো পুলিশ সুপারের নির্দেশে উঠে গেছে। উত্তর ইসলামপুরে বসবাসকারী মাসুদরানা জানান, পিটিআই স্কুলের রোডের অবৈধদখলদার দোকানদারদের উচ্ছেদের ফলে মানুষের চলাচলে একটা প্রাণ ফিরে পেয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম জানান, সড়কের মধ্যেই সিএনজি থেকে চাঁদা তুলতে দেখে বিষয়টির ব্যাপারে কড়া নির্দেশ দেই। সড়কের মধ্যে কোন চাঁদাবাজী চলবে না। এ ব্যাপারে কোন ছাড় নেইয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451