বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেখা না করায় আমরা মনঃক্ষুণ্ণ : এরশাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬
  • ৪৯৬ বার পড়া হয়েছে

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ মঙ্গলবার দুপুরে রংপুরে তিনদিনের সফরে এসে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ তাঁর বাসভবন পল্লীনিবাসে এ ক্ষোভ প্রকাশ করেন।

এরশাদ বলেন, ‘চীনের রাষ্ট্রপতি দেখা না করায় আমরা মনঃক্ষুণ্ণ ও মর্মাহত হয়েছি।’

এরশাদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় শিডিউল তৈরি করেছে। তবে বিরোধীদলের নেত্রীর সঙ্গে চীনা প্রেসিডেন্টের দেখা না হওয়ায় তিনি ও তাঁর দল মর্মাহত এবং মনঃক্ষুণ্ণ হয়েছেন বলেও জানান।

বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

আগামী জানুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। নতুন কমিশন গঠনের ব্যাপারে এরশাদ বলেন, ‘সার্চ কমিটি হোক আর যাই হোক একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করতে হবে।’

গত ১৪ অক্টোবর ঢাকা সফর করেন শি জিনপিং। সফরে তিনি রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451