শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

হিলিতে ইয়াবা-ফেন্সিডিল জব্দ : তিন নারীসহ আটক ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬
  • ৪৮৬ বার পড়া হয়েছে

 

 

 

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে গত শনিবার রাত সাড়ে ৯টায়

বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা, ফেন্সিডিল ও নারিকেল তেল জব্দ

করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ নারীসহ ৫জনকে আটক করা

হয়েছে।

আটককৃতরা হচ্ছে, উপজেলার নন্দিপুর গ্রামের মৃত সাইদুর মাষ্টারের ছেলে

মেহেদী হাসান (৩২), মধ্যবাসুদেবপুর গ্রামের এরফান আলীর ছেলে জহুরুল ইসলাম

(৩০), বাবু মিয়ার স্ত্রী মঞ্জু আরা বেগম (২৯), আব্বাস আলীর স্ত্রী রহিমা বেগম

(৪৫) ও কাজিমুদ্দিনের মেয়ে ইসমত আরা (২২)।

বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার গোলাম মোস্তফা বলেন, গোপন

সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা নন্দিপুর এলাকায় অভিযান চালিয়ে ৮০টি

ইয়াবাসহ মেহেদী হাসানকে আটক করা হয়। একই দিনে ভোরে উপজেলার

জিলাপীপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেন্সিডিল, ৬০টি সার্ট

পিস ও ১২০টি নারিকেল তেলের বোতল জব্দ করা হয়েছে। এ ঘটনায় উল্লেখিত তিন

নারীসহ জহুরুল ইসলামকে আটক করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451