শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

তালায় কুড়িয়ে পাওয়া শিশু অর্পিতা স্থান পেলো সৈয়দ বাড়ীতে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬
  • ৪৫৯ বার পড়া হয়েছে

 

 

সেলিম হায়দার,তালা

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিস এলাকার একটি রাস্তার পাশে

ঝোঁপের মধ্যে কুড়িয়ে পাওয়া সেই শিশু কন্যাটির নাম রাখা হয়েছে অর্পিতা। নবজাত

শিশু কন্যা অর্পিতার স্থান হয়েছে গোপালগঞ্জ সদরের মিয়া পাড়ার সৈয়দ পরিবারে। সে

নতুন পরিচয়ে পরিচিতি লাভ করলো। সাংবাদিক ইয়াহিয়ানু তুহিন ও প্রভাষক মেরী খানম

এখন কুড়িয়ে পাওয়া শিশুটির পিতা-মাতা।

১৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় থানা অফিস রুমে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

মোঃ মহিবুল ইসলাম ও তার স্ত্রী ফাতেমাতুজ্জোহরা আনুষ্ঠানিকভাবে দৈনিক খবর

পত্রিকার স্টাফ রিপোর্টার ইয়াহিয়ানুর তুহিন এবং খুলনা মেট্রো পলিটন কলেজের

প্রভাষক মেরী খানমের কাছে শিশু কন্যা অর্পিতা কে অর্পন করেন। বর্তমানে অর্পিতার

নতুন ঠিকানা গোপালগঞ্জ জেলার মিয়াপাড়ার সৈয়দ বাড়ী। এ সময় উপস্থিত ছিলেন

সরুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমানসহ অনেকেই।

উল্লেখ্য, গত মঙ্গলবার কে বা কারা পলিথিনে ঢুকিয়ে মোড়ক করে বাচ্চাটি ফেলে রেখে

চলে যায়। বাচ্চাটির কান্নার শব্দ শুনে পথচারীদের দৃষ্টিতে আসে শিশুটি। পথচারীরা থানায়

খবর দিলে পাটকেলঘাটা থানার ওসি মহিবুল নিজেই বাচ্চাটি উদ্ধার করে পার্শ্ববর্তী

লোকনাথ নার্সিং হোমে ভর্তি করেন। শিশুটির সার্বিক দেখাশুনা করেন ওসি নিজেই।

প্রতিদিন শত ব্যস্ততার মাঝে তিনি ক্লিনিকে গিয়ে খোঁজ খবর নেন বাচ্চাটির।

পাটকেলঘাটা লোকনাথ নার্সিং হোমের পরিচালক পুলক কুমার পাল জানান, নবজাতকের

সার্বিক তদারকিতে সিনিয়র নার্স মমতাজ ও সহকারী তৃষা সর্বদা নিয়োজিত

ছিলেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিবুল ইসলাম জানান,

অনেকেই বাচ্চাটিকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। আগ্রহীদের মধ্যে

সাংবাদিক ইয়াহিয়ানু তুহিন ও প্রভাষক মেরী খানম দম্পতি ছিলেন নিঃসন্তান।

সামগ্রিক বিষয় পর্যালোচনা করে এবং অর্পিতার সুন্দর ভবিষ্যত বিবেচনা করে তাদের

হাতেই অর্পিতাকে অর্পন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451