রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নরসিংদীতে ইউনিয়ন পরিষদ সদস্য খুনের এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

 

 

নরসিংদীতে ইউনিয়ন পরিষদ সদস্য আরিফ পাঠান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোস্তফাকে (৩৩) গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি শিবপুর উপজেলার সাটুয়ারপাড় এলাকার বাসিন্দা।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টায় জেলার মাধবদী থানার বিরামপুর এলাকা থেকে মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের উপপরিদর্শক আবদুল গাফফারের নেতৃত্বে একটি দল তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়।

উপপরিদর্শক আবদুল গাফফার জানান, মোস্তফার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। রিমান্ডের আবেদন করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গত বছরের ৩০ এপ্রিল শিবপুর উপজেলার বরইতলা এলাকায় থার্মেক্স গ্রুপের সামনে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় ইউপি সদস্য আরিফ পাঠানকে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহসড়ক অবরোধ করে রাখে।

এ ঘটনায় মামলার পর গ্রেপ্তার হয় আসামি টিটু পাঠান, আনোয়ার, লাডি পলাশ, দেলু বিশ্বাস, মাসুদ ও তাঁর ভাই মাসুম। মাসুম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আরেক আসামি সাইফুল পুলিশের অভিযানের সময় ছাদ থেকে লাফিয়ে পালানোর সময় মারা যান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451