রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শহীদদের প্রতি শি জিনপিংয়ের শ্রদ্ধা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ১৯০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শনিবার সকাল ৯টা ৮ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে যান তিনি। সেখানে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। এ সময় বিউগলে বেজে উঠে করুন সুর। শহীদ বেদিতে ফুল দেওয়ার পর স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ ও পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন শি জিনপিং। এ সময় তার সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর লা মেরিডিয়ান হোটেল থেকে স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন তিনি। প্রেসিডেন্ট শি জিনপিং স্মৃতিসৌধে পৌঁছালে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান।

দুদিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শি জিনপিং। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এদিন বেলা ৩টায় কড়া নিরাপত্তায় সুসজ্জিত গাড়িবহরে শি জিনপিং প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শি জিনপিং দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পরে শি জিনপিং ও শেখ হাসিনার উপস্থিতিতেই স্বাক্ষরিত হয় সহযোগিতার ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক। চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা শেষে যৌথ বিবৃতিতে তারা বলেন- সফল এই সফরে নতুন উচ্চতায় পৌঁছাল দুদেশের কূটনৈতিক সম্পর্ক।

সকাল ৯টা ২৫ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন শি জিনপিং। সেখান থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। আজ সকাল ১০টায় শাহজালাল বিমানবন্দর থেকে তার ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা। বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451