শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

আওয়ামীলীগের এবারের সম্মেলন ঐতিহাসিক হবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

 

এবারের সম্মেলন যেকোনো বারের চেয়ে বেশি সফল ও ঐতিহাসিক হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এছাড়াও সম্মেলনের পাশাপাশি দল সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামাল।

বুধবার দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিশেষ বর্ধিত সভায় একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আওয়ামী লীগ কাউন্সিল শেষ হওয়ার সাথে সাথে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্য আর বেশি দিন বাকি নেই।’

নেতা কর্মীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনার আপনাদের এলাকার বিশেষ দূত হিসেবে কাজ করবেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘এবারের সম্মেলন খুব উৎসব মুখর হবে। সেই সাথে একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর এই সম্মেলন ঐতিহাসিক সম্মেলন হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451