বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরগঞ্জে মা ইলিশ বেচা- কেনার দায়ে আড়ৎদারের জরিমানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬
  • ২২৩ বার পড়া হয়েছে

 

 

 

নুরুল আলম ডাকুয়া সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ইলিশ বেচা-কেনার দায়ে নির্মল চন্দ্র দাশ নামে

আড়ৎদারের ২ হাজার টাকা জরিমানাসহ ১’শ কেজি মাছ জব্দ করেছে ভ্রাম্যমান

আদালত।

বুধবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার

নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)- মুহাম্মদ হাবিবুল আলম উক্ত আদালত পরিচালনা

করে পৌর শহরের পূর্ব বাইপাস মোড়স্থ মাছের আড়ৎ থেকে ১’শ কেজি মা ইলিশ

জব্দ করাসহ তা বেচা-কেনার দায়ে আড়ৎদার নির্মল চন্দ্র দাশের ২ হাজার টাকা

জরিমানা করেন। এসময় মাছ ব্যবসায়ীরা গাঁ ঢাকা দেয়ায় তাদেরকে আটক করা

সম্ভব হয়নি।

উল্লেখ্য, “মা ইলিশ রক্ষা পেলে- দেশে প্রচুর ইলিশ মিলে’- এই

প্রতিপাদ্যের আলোকে ‘মা ইলিশ সম্পদ সংরক্ষণ ২০১৬ উপলক্ষ্যে মা ইলিশ সংরক্ষণে

সরকার এ বছর ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন প্রধান প্রজনন

মৌসুমে সারাদেশে ইলিশ ধরা, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রয়

সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে ২ বছরের

সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দ-ে দ-িত করার বিধান

রয়েছে’। মর্মে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হলেও তা অমান্য

করায় ভ্রাম্যমান আদালত এ আদেশ দিয়েছেন বলে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাবিবুল আলম জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451