রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পুলিশ সদস্যর বাসায় বিদ্যুতের তার ছিঁড়ে বিস্ফোরণ, প্রাণ গেলো ৫ জনের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬
  • ২৪১ বার পড়া হয়েছে

 

 

 

 

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে বাড়িতে আগুন লাগলে দগ্ধ হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়।

মঙ্গলবার ভোরে ঠাকুরগাঁও উপজেলার লোহাগাড়া জনগাঁ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খরেশ চন্দ্র (৪৫), কেয়া রানী (৩৫), স্বর্ণা রানী (২০), নিলয় (১০) ও নাইস (১৫)। খরেশ চন্দ্র পুলিশ কনস্টেবল।

এমনটাই জানিয়েছেন পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান।

তিনি জানান, ওই গ্রামের সরেশ চন্দ্রের বাড়ির ওপর দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে বাড়িতে আগুন লাগে। এসময় ঘরের ভেতরে থাকা মোটরসাইকেলের তেলভর্তি ট্যাংক বিস্ফোরণ ঘটে। এতে ঘুমিয়ে থাকা পরিবারের ৫ সদস্যের মধ্যে খরেশের স্ত্রী কেয়া রানী ও শালিকা স্বর্ণা রানী দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর দগ্ধ অবস্থায় খরেশ চন্দ্র (৪৫), তার ছেলে নিলয় (১০) ও মেয়ে নাইসকে (১৫) প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে নেয়ার পথে তারা সবাই মারা যায়।

ওসি জানান, আগুন লাগার পর আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও আটকে পড়া কাউকে বের করতে পারেননি। পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দগ্ধ অবস্থায় এসে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451