বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভারে যুবকের লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ অক্টোবর, ২০১৬
  • ২৩২ বার পড়া হয়েছে

 

সাভার প্রতিনিধি ঃ

ঢাকার উপকণ্ঠ সাভারে একটি বাড়ির ছাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকালে সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায় সামছুল নাহারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম আরিফ মিয়া (৩০)। তিনি ইমান্দিপুর এলাকার হযরত আলীর ছেলে।

আরিফের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। নিহত আরিফের চাচাতো ভাই আবদুর রাজ্জাকের দাবি, ভোররাতে আরিফকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করে লাশ সামছুল নাহারের দোতলা বাড়ির ছাদে ফেলে রেখে যায়।

এদিকে, ওই বাড়িতে চুরি করতে এসে বাড়ির ওপর দিয়ে যাওয়া সাড়ে ১২ হাজার ভোল্ট বিদ্যুৎ লাইনে জড়িয়ে আরিফ মারা গেছেন বলে পুলিশকে জানান বাড়িটির মালিক সামছুল নাহার।

তবে স্থানীয়দের অভিযোগ, ওই বাড়িতে কয়েকজন যুবক একসঙ্গে নেশা করে। পরে নিজেদের মধ্যে কথাকাটাকাটির জের ধরে আরিফকে হত্যা করে লাশ বাড়ির ছাদের ওপরে রেখে পালিয়ে যায় অন্যরা।

পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরিফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ওই যুবকের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক ফজলুল হক জানান, নিহত ওই যুবকের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451