বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৯৬ ঘণ্টা পর চোখ খুললেন খাদিজা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

 

অস্ত্রোপচারের ৯৬ ঘন্টা পর খাদিজার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার এ এম রেজাউস সাত্তার।

শনিবার দুপুরে স্কয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।

এসময় চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের পর চোখ খুলতে পারছেন খাদিজা। তার ডান হাত এবং পা নড়ছে। তবে সার্বিক অবস্থা জানতে আরও ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগতে পারে।

স্কয়ার হাসপাতালের চিকিৎসক রেজাউল সাত্তার সাংবাদিকদের বলেন, ‘খাদিজা কনসাস নয়। তবে ব্যথা দিলে রেসপন্স করছে। ব্যথা দিয়ে দেখেছি, তাকাচ্ছে। ডান হাত ও পা নাড়াচ্ছে।’

সোমবার বিকেলে সিলেটের এমসি কলেজে পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলম। এরপর থেকে খাদিজা স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451