বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তাহিরপুরে পতিতালয়ে নিয়ে শালীকে ধর্ষন:ভগ্নিপতি গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১ অক্টোবর, ২০১৬
  • ৫২৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে পতিতালয়ে নিয়ে কিশোরী শালীকে ধর্ষণ

করেছে তারই লম্পট ভগ্নিপতি। এঘটনার প্রেক্ষিতে পুলিশ গতকাল

শনিবার দুপুরে লম্পট ভগ্নিপতি আলমাছ উদ্দিন (৩৫) কে

গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। সেই সাথে ধর্ষিতাকে

উদ্ধার করে ডাক্তারী পরিক্ষার জন্য সুনামগঞ্জ পাঠানো হয়েছে। লম্পট

আলমাছ মিয়া উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাট ছড়া

গ্রামের আলাল উদ্দিনের ছেলে। এঘটনার প্রেক্ষিতে ধর্ষিতা

কিশোরীর মামা হাসেন আলী বাদী হয়ে লম্পট ভগ্নিপতি আলমাছ

মিয়া,পতিতালয়ের সর্দার জসিম উদ্দিন ও মক্কীরানী বিলকিস বেগম

কে আসামী করে গত শুক্রবার রাত সাড়ে ১২টায় থানায় মামলা দায়ের

করেছেন। মামলা নং-১,তারিখ- ০১.১০.১৬ইং। ধর্ষিতা কিশোরীর নাম

জরিনা বেগম (১৩)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নর মানিগাঁও

গ্রামের মৃত ইদ্রিস আলীর মেয়ে। ধর্ষণের ঘটনাটি ঘটেছে

উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,গত সোমবার বিকেলে লম্পট আলমাছ

মিয়া তার চাচাতো শালী কিশোরী কে বেড়ানো

কথা বলে মানিগাঁও গ্রাম থেকে প্রথমে তার নিজবাড়ি

কোনাটছড়া গ্রামে নিয়ে যায়। পরে এদিন রাতে বাড়ির

পার্শ্ববর্তী সর্দার জসিম উদ্দিন ও মক্কীরানী বিলকিছ বেগমের

পতিতালয়ে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে আটক করে রাখে।

এঘটনার প্রেক্ষিতে লম্পট ভগ্নিপতি আলমাছ মিয়া কে পুলিশ

গ্রেফতারের পর পতিতালয়ের সর্দার জসিম উদ্দিন ও মক্কীরানী

বিলকিস বেগম এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

এব্যাপারে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ বলেন,লম্পট

ভগ্নিপতি কে জেলহাজতে পাঠানো হয়েছে আর পতিতালয়ের

সর্দার ও মক্কীরানীকে গ্রেফতারের চেষ্টা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451