বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হিলি সীমান্তে মাদকদ্রব্য ও ভারতীয় রুপিসহ মাদক ব্যবসায়ী আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৬০ বার পড়া হয়েছে

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী মধ্যবাসুদেবপুর এলাকা থেকে

ভারতীয় ফেন্সিডিল, রুপি ও টাকাসহ লোকমান হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে

গত বুধবার সন্ধ্যায় আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। আটক

লোকমান হোসেন উপজেলার সীমান্তবর্তী মধ্যবাসুদেবপুর এলাকার মৃত ইলিয়াছ

মিয়ার ছেলে।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো. হাসান আরাফাত বলেন,

গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল সীমান্তবর্তী

মধ্যবাসুদেবপুর গ্রামের আটক লোকমান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে

৫০০ বোতল ফেন্সিডিল, ৪০ বোতল বিদেশি মদ, ১ লাখ ১০হাজার ৫৬০ বাংলাদেশি

টাকা ও ভারতীয় ১ হাজার ১৬০ রুপি উদ্ধারসহ লোকমান হোসেনকে আটক করা

হয়। এ ব্যাপারে লোকমান হোসেনকে থানায় সোপর্দসহ তার বিরুদ্ধে একটি

মামলা দায়ের করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451