শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

গুরুদাসপুরে একটি সেতুর অভাবে লক্ষাধিক মানুষের দুর্ভোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর উপজেলার সাবগাড়ী বাজার পয়েন্টে আত্রাই নদীতে একটি সেতুর

অভাবে লক্ষাধিক মানুষ দুর্ভোগ নিয়ে প্রতিদিন নদী পারাপার হচ্ছে। স্বাধীনতার পর থেকেই

ওই পয়েন্টে সেতু নির্মাণে এলাকাবাসীর দাবী অপেক্ষিত হয়ে আসছে। ৪০ বছর ধরে সেতু

নির্মান না হওয়ায় শিক্ষার্থীরা যেমন চরম দুর্ভোগে রয়েছে তেমনি এলাকাবাসী তাদের

উৎপাদিত কৃষি ফসল নিয়ে পড়েছে বিপাকে। সময় মত চিকিৎসা সেবাও নিতে পারছেনা।

সরেজমিন গিয়ে দেখা যায়- খেয়া ঘাটে পার হবার জন্য শত শত মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে

আছে। নৌকা ডুবে যাবার আশঙ্কায় উঠতে পারেনা অনেকে। বসে থাকতে হয় দীর্ঘ সময়।

খেয়ার নৌকা কানায় কানায় পূর্ণ। অনেক সময় নৌকা ডুবে প্রানহানীর মতো ঘটনা

ঘটতে দেখা যায়। তার পরেও জীবনের তাগিদে নদী পারাপার হতে হয়।

ওই খেয়াঘাটের মাঝি সাদেক আলী বলেন- ৩৫ বছর লোক পারাপার করছি। মানুষের দুর্ভোগের

শেষ নেই। চলনবিলের একাংশের মানুষ এ ঘাটে পারাপার হয়। এখানে ব্রীজ না থাকায় আধা

ঘন্টার রাস্তা চলাচলে দুই ঘন্টা সময় লাগে। ভোট এলে নেতারা বলেন- নির্বাচনের পর সেতু

নির্মান হবে কিন্তু আজও নির্মান হলোনা সেতুটি।

এলাকাবাসী জানান- রাত আটটার পর নদী পারাপারের কোন ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ

পোহাতে হয়। ব্রীজটির জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোন লাভ হয়নি। এতে এলাকার

মানুষ অনেকটাই হতাশ। ব্রীজটি এলাকাবাসীর একমাত্র প্রানের দাবি হয়ে পড়েছে।

স্থানীয় বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন- বর্তমান ডিজিটাল যুগে

হাইলের নৌকায় মানুষ পারাপার খুবই দুঃখজনক। তাই সংশ্লিষ্ট দপ্তরের কাছে চলনবিলের

পিছিয়ে পড়া মানুষের জীবন মানের উন্নয়নের জন্য ব্রীজটি নির্মানের জোড় দাবি

জানাচ্ছি।

এ ব্যাপারে গুরুদাসপুর উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন- সাবগাড়ী বাজার

পয়েন্টে সেতু নির্মানের জন্য বৃহত্তর রাজশাহী উন্নয়ন প্রকল্পের আওতায় এমপি সাহেবের

মাধ্যমে উন্নয়ন প্রস্তাব সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451