বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

আশরাফুলের হ্যাটট্রিকে ভারতকে হারালো বাংলাদেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৩০ বার পড়া হয়েছে

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ভারতকে ৫-৪ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। খেলায় আশরাফুল ইসলাম একাই করেছেন ৪ গোল।

আজকের ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশ। ভারতকে চাপে রেখে ১৬ মিনিটে এসে গেল প্রথম গোল। পেনাল্টি কর্নারে রাব্বির পুশে আশরাফুল ড্র্যাগ ফ্লিকে লক্ষ্যভেদ। ২০ মিনিটে ধারমিন্দর সিং পেনাল্টি স্ট্রোকে করলেন ১-১। ২৫ মিনিটে কনজেংবামসের ফিল্ড গোলে ভারত এগিয়ে যায় পিছিয়ে পড়া ম্যাচে।

৩০ মিনিটে আবারও আশরাফুল পেনাল্টি কর্নারে করলেন ২-২। গোলের ধারা চলতে থাকল এবং ৩৮ মিনিটে সেই পেনাল্টি কর্নারেই হ্যাটট্রিক পূর্ণ আশরাফুলের। কিন্তু নাটকীয়তার ওটাই শেষ নয় । ৪৯ মিনিটে হার্দিক সিং করলেন ৩-৩। এরপর রাব্বির ৫০ মিনিটে ৪-৩ করলে গোটা স্টেডিয়াম, নেচে ওঠে।

৫২ মিনিটে ভারতের দিলপিত সিং ৪-৪ করলে আরও জমে ওঠে ম্যাচ। জয়সূচক গোলটা এল ৬১ মিনিটে। নায়ক সেই আশরাফুল। শেষ কয়েক মিনিটে দাঁতে দাঁত চেপে লড়ে দারুণ এক জয়ই তুলে নিয়েছে বাংলাদেশ।

এর আগে ২০০৪ সালে ঢাকায় অনূর্ধ্ব-২১ চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে।
যে কোনো সংবাদ জানতে আমাদের


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451