শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হবিগঞ্জের নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪২৫ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম তালুকদার,হবিগঞ্জ থেকেঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিড়ালেরপুঞ্জি ও মামদপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের প্রায় শতাদিক লোকজন আহত হয়েছেন ।
স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ দিন ধরে শিড়ালেরপুঞ্জি ও মামদপুর গ্রামবাসীদের মধ্যে শত্রুতা চলে আসছিল ।
এরই জের ধরে কয়েকদিন পর পরই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে ।
শত্রুতার জের ধরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রামবাসীদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয় চলতে থাকে ধাওয়া-পাল্টা ধাওয়া ।
উভয় পক্ষের কাছে ধারালো অস্ত্রশস্ত্র পাশাপাশি ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়।
দু-পক্ষের মধ্যে প্রায় ২ঘণ্টা সময় সংঘর্ষ চলার পর স্থানীয় লোকজন গিয়ে পরিস্থিতি শান্ত করেন ।
সংঘর্ষে শিড়ালেরপুঞ্জি ও মামদপুর গ্রামবাসীর মধ্যে আহত হয়েছেন
কদর মিয়া (৬০) গনি মিয়া (৩৫) লেবু মিয়া (৪০) শাহিন মিয়া (৩৫) সফিক মিয়া (৩২) শিশু তাহের মিয়া (৮)
তোফাজ্জুল মিয়া (১২) ফারছু মিয়া (৩০) মছব্বির মিয়া (৩০) আব্দুল হাই (৩৫) মুহিদ মিয়া (৩০) সুফি মিয়া (৩০)
কুশুম বিবি (৬০) খালেদ মিয়া (২৫) হেলাল মিয়া (২২) তছর আলী ( ৪২) জামাল আলী (৩৫) কন্টর আলী (৭০)
জালাল আলী (৫০) নুয়াজ আলী (৫৫) আমির আলী (২৮) ফুল মিয়া, সুমন মিয়া,(২৫) হেলাল মিয়া, সেজু আহমেদ সহ প্রায় শতাদিক লোকজন আহত হয়েছেন ।
খবর পেয়ে গোপলার বাজার ফাঁড়ির এ এস আই সুহেল আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন
করেছে ।
গুরুতর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং উভয় পক্ষের ২০-২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।
রিপোর্টি লেখা পর্যন্ত গ্রামবাসীদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451