শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনাকে নোবেল দেওয়ার দাবি ছাত্রলীগের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরস্কারে মনোনীত করার মাধ্যমে বঙ্গবন্ধু পরিবারের প্রতি যথাযথ স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ প্রাপ্তিতে ছাত্রলীগের আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে নোবেল কমিটির প্রতি এই দাবি জানান ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবিদ আল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই মিছিলের আয়োজন করে।

সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী এনায়েত, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক লালন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ বিভিন্ন হল ইউনিটের নেতৃবৃন্দ।

আবিদ আল হাসান বলেন, জাতির পিতার পরিবার বাংলাদেশের অহংকার। প্রধানমন্ত্রী বিশ্ব নেতৃত্বের সাথে সমান তালে এগিয়ে চলেছেন। বিশ্ব নেতৃবৃন্দ যখন অর্থনীতি-সামরিক খাতে বাজেট বরাদ্দ বেশি রাখে তখন তিনি শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বেশি করেন। তারা যা না ভাবে তিনি তা ভাবেন। প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বাংলাদেশে প্রযুক্তির ছোয়া লেগেছে মন্তব্য করে তিনি নোবেল কমিটির কাছে প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার দিয়ে তার পরিবারের প্রাপ্য যথাযথ স্বীকৃতি দেয়ার আহ্বান জানান।

ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী এনায়েত বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধু পরিবারের স্বীকৃতি। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন কিন্তু বাস্তবায়ন করতে পারেননি। তার সেই গুরু দায়িত্ব শেখ হাসিনা পালন করছেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী সজীব ওয়াজেদ জয়কে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতি সবাইকে আস্থা রাথতে। বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য তাকে আমাদের সহযোগীতা করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগ সব সময় প্রধানমন্ত্রীর পাশে থেকে সাহস জোগাবে বলে এসময় তিনি উল্লেখ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451