রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বৃহস্পতিবার ফিরছেন খালেদা, শোডাউনের প্রস্তুতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৪৪ বার পড়া হয়েছে

ঢাকা: হজ পালন শেষে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সৌদি আরব থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

এদিন বিকেল ৫টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইনের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

এর আগে সপরিবারে সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন খালেদা জিয়া।

সেখান থেকে বড় ছেলে তারেক রহমান এমিরেটস এয়ারলাইনের একটি ফ্লাইটে পরিবারসহ লন্ডনের উদ্দেশে রওনা দেবেন, আর খালেদা জিয়া ঢাকার উদ্দেশে।

বিএনপির প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাংলারপ্রতিদিন কে এসব তথ্য জানান।

এদিকে খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ঢাকা মহানগর বিএনপি এরইমধ্যে তার সব ইউনিটকে প্রস্তুত করেছে দলের চেয়ারপারসনকে অভ্যর্থনা জানানোর জন্য।

এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সংগঠনগুলো নিজেদের মতো করে শোডাউনের প্রস্তুতি নিচ্ছে। খালেদা জিয়া বিমানবন্দরে পৌঁছানোর আগেই নেতা-কর্মীদের সেখানে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451