রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রুটি না বানানোয় পুলিশ কনস্টেবলকে পেটালেন থানার ওসি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৫০ বার পড়া হয়েছে

 

 

ময়দা মেখে রুটি তৈরি না করায় পুলিশ কনস্টেবলকে বেধড়ক মারপিট করলেন এক থানার ওসি।

ঘটনাস্থল লালমনিরহাট জেলার সদর থানা।

ওসি (অফিসার ইন চার্জ) রফিকুল ইসলামের মারপিটে গুরুতর অসুস্থ পুলিশ কনস্টেবল সামছুল (কং নং ৪১৫) এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ময়দা দিয়ে আটা তৈরি না করার অপরাধে সামছুলকে বেধরক মারপিট করে সদর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য বলে।

সামছুল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২য় তলার ৪ নং ওয়ার্ডের ৮ নং বেডে চিকিৎসাধীন রয়েছে। তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

এ ঘটনায় সদর থানার পুলিশ সদস্যদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, মারপিটের ঘটনা ঘটেনি। সামছুল আগে থেকে অসুস্থ্ তাই তাকে হাসাপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451