বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রামগঞ্জে সম্পত্তির জেরে দিনমজুর পরিবারের ৪জনকে কুপিয়ে জখম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৭১ বার পড়া হয়েছে

রামগঞ্জে দিনমজুর পরিবারের ৪জনকে কুপিয়ে জখম

রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উত্তর

হাজীপুর গ্রামের দত্তের বাড়ির দিনমজুর চৌধুরী মিয়ার

পরিবারের ৪জনকে শনিবার বিকেলে কুপিয়ে জখম করছে

দুষ্কৃতিকারীরা। প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত চৌধুরী

মিয়া (৭৫),ছেলে দেলোয়ার হোসেন (৩২),পুত্রবধূ রোজিনা

বেগম (২৮),মেয়ে মিনু বেগম (২৬ )কে উদ্ধার করে উপজেলা

স্বাস্থ্য কমপ্লেক্য্র ভর্তি করে। সৃষ্ট ঘটনায় চৌধুরী মিয়ার

ছেলে আবুল বাসার বাদী হয়ে রোববার থানায় মামলা রুজু

করে।

স্থানীয় সুত্রে জানাযায়, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের

ধরে চৌধুরী মিয়ার সাথে একই বাড়ির সাখায়াত উল্যাহর

দীর্ঘ কয়েক মাস যাবত বিরোধ চলে আসছে। শনিবার

বিকেলে সাখায়াত উল্যাহ ওই সম্পত্তিতে বাগানের সুপারী

কর্তনের চেষ্টা করে। সংবাদ পেয়ে চৌধুরী মিয়া বাধা

দিলে এতে ক্ষীপ্ত হয়ে সাখায়াত উল্যাহ ভাড়াটে সন্ত্রাসীরা

চৌধুরী মিয়া সহ তার পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

করছে।

চৌধুরী মিয়া জানান, মালিকীয় সম্পত্তিতে তার

বাগানের সুপারী সাখায়াত উল্যাহ ভাড়াটে সন্ত্রাসী দিয়ে

লুটপাটের চেষ্টা করে। এ সময়ে বাধা দিলে সন্ত্রাসীরা

চৌধুরী মিয়া সহ তার পরিবারের ৮জনকে কুপিয়ে জখম

করে।

ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভ’ঁইয়া জানান,

দু’পক্ষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। উভয় পক্ষের মধ্যে

ঘটনাটি সমঝোতার চেষ্টা করেছি।

থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তোতা মিয়া

জানান, মামলা রুজু হচ্ছে এবং অপরাধীকে আটকের চেষ্টা

চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451