বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম

এম এ আজম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’- প্রতিপাদ্যে আগামীকাল (৬মার্চ) ” জাতীয় পাট দিবস-২০২৬ ” উদযাপিত হচ্ছে। কাল পাট দিবস উদযাপন অনুষ্ঠান ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে যেখানে মহামান্য রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে থাকবেন।

 

এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে ব্রিফিং আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম বলেন, ‘ বন্ধ থাকা পাটকলগুলো বর্তমান সরকার পুনরায় চালু করতে কাজ করছে,যাতে কর্মসংস্থান বাড়ানো যায়। তাই মন্ত্রণালয় ইজারা প্রক্রিয়াতে চালু করে কর্মসংস্থান তৈরি করছে । ইজারায় দেয়া ৯টি মিলে ৭২০০ জন কাজ করছে যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানের জন্য ইতিবাচক । এদিকে রফতানিতে কাঁচাপাট রফতানি অলাভজনক তাই সরকার (ফিনিশড পণ্য) প্রক্রিয়াগত পাটপণ্য রফতানিতে আগ্রহী আর এতে উদ্যোক্তাদের জন্য কর ছাড় সুবিধা আছে। ‘

 

 

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম আরও বলেন,’ ‘পাটের সাথে দেশের ইতিহাস ও ঐতিহ্য এবং অর্থনীতি মিশে আছে। পাট ও পাটজাত পণ্যের রফতানি চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত আয় করেছে ৪১৮.৬৯ মিলিয়ন মার্কিন ডলার যা গত বছরের এই সময়ের চেয়ে বেশি-তা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। বর্তমান সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলা হবে যা পূরণে পাটখাত ভূমিকা রাখবে। ‘

 

এসময় বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমিসহ মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, জাতীয় পাট দিবস উদযাপনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে কাল ৬ মার্চ থেকে ০৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলা আয়োজন করা হয়েছে।

 

 

 

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451