বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

পার্বতীপুরে শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রুকুনুজ্জামান পাবর্তীপুর, প্রতিনিধিঃ
  • আপডেট সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) পার্বতীপুর উপজেলা বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বানে ঢাকা-৮ আসনের স্বতত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ও চট্রগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত ও মহানগর বিএনপি’র আহবায়ক এরশাদ উল্লাকে গণসংযোগকালে সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ ও ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত দুস্কৃতিকারিদের শাস্তির দাবিতে আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টায় ঢাকা মোড় কোচ চত্তর থেকে প্রতিবাদ মিছিলটি শহর প্রদক্ষিন শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেহ আহমেদ মঞ্জু, উপজেলা যুব দলের আহবায়ক আতিকুল রহমান স্বপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাবেক পৌর প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, ইঞ্জিনিয়ার এজেডএম আরিফুল হক রিয়েল প্রমুখ। পার্বতীপুর উপজেলা যুবদলের আহবায়ক আতিকুল রহমান স্বপন বলেন, অবিলম্বে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্রগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনিত ও মহানগর বিএনপি’র আহবায়ক এরশাদ উল্লাকে গণসং গণসংযোগে গুলি ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত দুস্কৃতিকারিদের শাস্তির দাবির আহবান জানান। প্রতিবাদ মিছিলে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451