রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের

সাইফুল ইসলাম কবির , বাগেরহাট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের এস.এম. সাইফুল ইসলাম কবির:অবৈধ সম্পদ অর্জনের দায়ে বাগেরহাট ২ আসনের সাবেক এমপি মীর শওকাত আলী বাদশার এপিএস ও খাদ্য পরিদর্শক অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৫ জুলাই ) বাগেরহাট দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ সরকারের সময়ে অচীন কুমার দাস তার চাকরীর পাশাপাশি তৎকালীন এমপির এপিএস হিসেবে ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জন করেছেন।

বাগেরহাট দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান জানান, খাদ্য পরিদর্শক অচীন কুমার দাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে ২০২৪ সালের শেষের দিকে বাগেরহাট দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়। এরপর দুর্নীতি দমন কমিশন অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান শুরু করে।

 

প্রাথমিক অনুসন্ধানে অচীন কুমার দাস, তার মা কল্পনা রানী দাস ও প্রথম স্ত্রীর পরিবার কল্যাণ সহকারী সংগীতা সেন, দ্বিতীয় ঝিমি মন্ডলের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ-দখলে রাখার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তাদের নামে অর্জিত সম্পদসমূহ বেহাত করার চেষ্টা করায় তাদের নামে থাকা সম্পদ ক্রোক/জব্দ এবং অবরুদ্ধকরণ করার জন্য বাগেরহাট সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতে আবেদন করে দুদক।

আদালত অচীন কুমার দাসের নামে অর্জনকৃত খুলনার বটিয়াঘাটা, বাগেরহাট পৌরসভার সরুই ও সদরের খলসী পাঁচলী এলাকায় জমি ও বাড়িসহ প্রায় দুই কোটি টাকা মুল্যের সম্পদের ক্রোকের নির্দেশ দেন। এছাড়া অচীন কুমার দাসের মা কল্পনা রানী দাসের নামে ক্রয়কৃত একটি গাড়ী, যার নম্বর: ঢাকামেট্রোগ-৪২-১৯৬৩ ও ৫ লক্ষ টাকার পারিবারিক সঞ্চয়পত্র, প্রথম স্ত্রী সংগীতা সেনের নামে ২০ লক্ষ টাকার পারিবারিক সঞ্চয়পত্র ও দ্বিতীয় স্ত্রীর নামে ক্রয়কৃত একটি টয়োটাগাড়ী, যার নম্বর: ঢাকামেট্রোগ-৩৭-৪৬৮৫ অবরুদ্ধকরণ তথা ফ্রিজের আদেশ দিয়েছেন বাগেরহাট সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451