শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে
সংগৃহীত ছবি
ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে সোমবার (৭ এপ্রিল) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ সতর্কতা জারি করে।

মার্কিন দূতাবাস জানায়, গাজা সংঘাতের প্রতিক্রিয়ায় সোমবার ঢাকা এবং সারাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করবে এবং কেন্দ্রীয় গণবিক্ষোভে পরিণত হবে। সম্ভাব্য যানজট বৃদ্ধি এবং দূতাবাসে প্রতিবাদের উদ্দেশ্যে আন্দোলনের কারণে মার্কিন দূতাবাস এদিন বিকেলের জনসেবা সীমিত করবে।এই অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত।

বিবৃতিতে দূতাবাস আরো জানায়, মনে রাখতে হবে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা হলেও তা সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে।

এই অবস্থায় মার্কিন নাগরিকদের জন্য কিছু পরামর্শ দিয়েছে দূতাবাস। মার্কিন নাগরিকদের বিক্ষোভ এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া ভিড় এড়িয়ে চলাসহ বিভিন্ন আপডেট তথ্যের জন্য স্থানীয় মিডিয়ায় চোখ রাখা, মিছিল এড়িয়ে চলা এবং জরুরি যোগাযোগের জন্য সর্বদা চার্জযুক্ত মোবাইল ফোন সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451