বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঁচবিবিতে পানিফল চাষে লাভবান কৃষক

মো: আলী হাসান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকের নিকট দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পানিফল চাষ। খরচ কম লাভ বেশি হওয়ায় অন্যান্ন ফসল চাষাবাদের পাশাপাশি পানিফল চাষে কৃষকের মাঝে আগ্রহ বাড়ছে। জলাবদ্ধ পতিত জমি, খালবিল ও ছোট আকারের পুকুরে সাধারনত খেতে সুস্বাদু এসব পানিফল চাষ হয়। উপজেলা কৃষি বিভাগ ও কৃষকরা জানায়, আষাঢ়-শ্রাবণ মাসে পানিফল চাষ করতে হয়। আশ্বিন মাস থেকে ফল দেওয়া শুরু হলেও মাঘ মাস পর্যন্ত উৎপাদন হয়। পানিফল দেখতে মানুষের হৃৎপিন্ড বা ত্রিভুজের মত। এর ভিতরের শাঁসগুলো সাদা নরম হয়। পানিফল কাঁচা অথবা সিদ্ধ খাওয়া যায়।
উপজেলার রতনপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে সুজন মন্ডল বলেন, আমার এই জমিটুকু নিচু হওয়ায় অন্য ফসল পানিতে ডুবে যায় তেমন ফসল পাই না। একারনে কয়েক বছর যাবৎ ৩০ কাটা জমিতে পানিফল চাষ করি এবছরও করেছি। সুজন আরো বলেন, ৩০’কাটা জমির পানিফল এবছর প্রায় ৪০’হাজার টাকার অধিক বিক্রয় করেছি। বিঘা প্রতি ২০/২৫ মন ফলন হয় এবং ১৮ থেকে ২০ কেজিতে পাইকারি বিক্রয় করি। একই এলাকার আব্দুস ছাত্তারের ছেলে হাবিকুল ইসলাম বলেন, ১৫’হাজার টাকায় ৩’বিঘা জমি লিজ নিয়ে পানিফল চাষ করেছি। এখন পানিফল চাষের পাশাপাশি মাছও চাষ করায় লাভ হচ্ছি এতে সংসার ভালো চলছে। প্রান্তিক কৃষক আমেদালি মন্ডল বলেন, ধান পাট গম ভুট্টা সহ বিভিন্ন সবজি চাষে যত খরচ হয় পানিফল চাষে তেমন খরচ হয়না। খরচ কম লাভ বেশী হওয়ায় এলাকার অনেক কৃষক নিচু জমিতে পানিফল চাষ করছেন।
পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান বলেন, উপজেলায় এবছর ০৩ হেক্টর জমিতে পানিফল চাষ হয়েছে। অন্যান্ন ফসল চাষাবাদের তুলনায় পানিফল চাষে কীটনাশক সার ও শ্রমিক খরচ কম বলেও, জানান এ কৃষি কর্মকর্তা।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451