বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আহাদ (৫) ও আফরোজা (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার নেওয়াশি ইউনিয়নের পশ্চিম সুখাতি গ্রামের বোডঘর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আহাদ নাগেশ্বরীর আমতলা এলাকার মমিনুল ইসলামের ছেলে ও আফরোজার বাবা-মায়ের বিচ্ছেদের পর ওই এলাকায় মাসহ নানা বাড়িতে থাকে। তারা দুইজন সম্পর্কে খালাতো ভাইবোন।

স্থানীয়রা জানান, নিহত আহাদ ও আফরোজাসহ তিন শিশু বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর এক শিশু ফিরে এসে জানায়, বাকি দুইজন পুকুরের পানিতে পড়ে গেছে। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা পুকুরে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুইজনকে পানি থেকে উদ্ধার করে। পরে তাদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দ্বায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আছি। বিষয়টি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451