বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইসরায়েলে হামলার হুমকি লেবাননের হাসান নাসরুল্লাহর

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহ। ছবি : সংগৃহীত

নিজেদের ভূখণ্ড পেরিয়েছে ফিলিস্তিনে-ইসরায়েল যুদ্ধের উত্তাপ। সীমান্তবর্তী দেশ লেবাননের সঙ্গে বেশ কয়েকবার হামলা পাল্টা হামলায় জড়িয়েছে ইসরায়েল। এবার দেশটির সাথে যুদ্ধের হুমকি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহর প্রধান বলেন, লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ালে তা ইসরায়েলের জন্য বিপর্যয়ের কারণ হবে। আমরা যুদ্ধকে ভয় পাই না।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আমরা কোনোরকম সংযম দেখাব না। আমরা কোনো নিয়মের তোয়াক্কা ও বিধিনিষেধ ছাড়াই সীমাহীন যুদ্ধ চালিয়ে যাব।

হিজবুল্লাহর প্রধানের এ হুমকির এক দিন আগে রাজধানী বৈরুতে ড্রোন হামলা হয়েছে। এতে হামাস নেতা সালেহ আরৌরি নিহত হয়েছেন। হামাসের এ নেতা নিহতের পর দেশটি ইসরায়েলেকে এমন হুমকি দিয়েছে।ফিলিস্তিনিদের জোর করে অন্য দেশ পাঠানোর পরিকল্পনা
হামাসের এ নেতা হিজবুল্লাহর সাথে তাদের যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে পরিচিতি ছিলেন। তিনি নিহতের পর হিজবুল্লাহর এ নেতা বলেন, আরৌরির মৃত্যু ভয়ংকর অপরাধ। আমরা এ নিয়ে চুপ থাকতে পারি না।

হামাসের এ নেতা হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলকে দায়ী করে আসছে ইসরায়েল। তবে আসলেই তারা এ হামলা করেছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি ইসরায়েলও বিষয়টি স্বীকার করেনি।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451