শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

গাজায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ, লড়াই শুরু

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে

 

 

ইসরায়েল ও হামাসের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ৭টায় শেষ হয়েছে। এরপর কোনো পক্ষই এই চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কোনো ঘোষণা দেয়নি।

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার এক ঘণ্টা আগে ইসরায়েল দাবি করে, তারা গাজা থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করেছে। অন্যদিকে হামাস সংশ্লিষ্ট সংবাদমাধ্যম গাজায় বিস্ফোরণ ও গুলির শব্দের খবর দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও হামাসের বিরুদ্ধে পুনরায় লড়াই শুরু করার কথা জানিয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজা উপত্যকায় তারা হামাসের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করেছে। ইসরায়েলের ভূখণ্ডে রকেট ছুড়ে হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হামাস। এরপর দুই দফা এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয় দুপক্ষ।

এই যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগারে বন্দি কয়েকশ ফিলিস্তিনির বিনিময়ে গাজায় জিম্মি ইসরায়েলি ও বিদেশি নাগরিকদের মুক্তি দেয় হামাস। এ ছাড়া যুদ্ধবিরতির সময় গাজায় অতি প্রয়োজনীয় মানবিক ত্রাণসহায়তা প্রবেশে অনুমতি দেয় ইসরায়েল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451