মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বলিউডের সাবেক অভিনেত্রীর মুখে পাকিস্তানি আলেমের প্রশংসা

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে

 

ইসলামি জীবন ধারণের জন্য শোবিজ ত্যাগ করেন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। সম্প্রতি তার ছেলেকে কোলে তুলে নিয়েছেন পাকিস্তানি আলেম ও মাওলানা তারিক জামিল।

সম্প্রতি মাওলানা তারিক জামিলের সঙ্গে সাক্ষাৎ করেন সানা ও তার স্বামী মুফতি আনাস। তখন একমাত্র সন্তানকে তাদের প্রিয় ব্যক্তির কোলে তুলে দেন।

বৃহস্পতিবার সাবেক অভিনেত্রী সানা এই বিষয়ের একটি ভিডিও ও ফটো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানেই দৃশ্যটি দেখা যায়। এ সময় সানা ও তার স্বামী বেশ হাস্যোজ্জ্বল ছিলেন। দ্য নিউজ ডটকম ডটপিকে।

ওই ভিডিওর ক্যাপশনে সানা লেখেন— ‘জুনিয়র তারিক জামিল হজরত মাওলানা তারিক জামিল সাহেবের সঙ্গে সাক্ষাৎ করছে। বাস্তবেই মাওলানাকে দেখলে আল্লাহকে স্মরণ হয়। কারণ তিনি অনেক উত্তম মানুষ।’

মাওলানা তারিক জামিলের প্রশংসা করে সাবেক অভিনেত্রী লেখেন, তিনি আমার ও এ রকম অনেক মানুষের হেদায়েতের কারণ হয়েছেন। আল্লাহ সবসময় তাকে যেন নিরাপদে রাখেন, সুস্থতা দান করেন। মাওলানা আমাকে ‘মেয়ে’ বলে সম্বোধন করেন। সবসময় আমাকে হিকমতপূর্ণ শব্দ দিয়ে সবর করার প্রতি উৎসাহ দেন।’

পোস্টের শেষে সানা লেখেন, ‘মানুষ আপনাকে ভাঙার ও আপনার থেকে শুধুই উপকার হাসিলের চেষ্টা করে। তবে আমাদের আরও শক্তিশালী হওয়া উচিত। আর এটা আল্লাহর তরফ থেকেও পরীক্ষা।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451