বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জামায়াতের ব্যাপক শোডাউন ঢাকায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে
মতিঝিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর মিছিল। ছবি : সংগৃহীত

কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠাসহ সব বিরোধীদলীয় নেতাকর্মী ও আলেম-উলামাদের মুক্তির দাবিতে মতিঝিলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী। এর আগে গত ১১ অক্টোবর একই স্থানে মিছিল ও সমাবেশ করে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (১৫ অক্টোবর) সকালে মতিঝিল শাপলা চত্বরে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে ২০ হাজারেরও বেশি নেতাকর্মী উপস্থিতি ছিল বলে দাবি করেছে দলটি। তবে সমাবেশ শেষে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করেছে জামায়াত।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মিছিলটি মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু করে ইত্তেফাক মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দক্ষিণের আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতন্ত্র ও সাংবিধানিক সংগঠন। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাই। আমরা ভোট এবং ভাতের অধিকারের জন্য রাস্তায় নেমেছি। তত্ত্বাবধায়ক ছাড়া আমরা ঘরে ফিরব না। অবিলম্বে সংসদ ভেঙে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের তপশিল ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, আমরা মাঠে নেমেছি- এখন থেকে আমরা লাগাতার কর্মসূচি পালন করব। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার অধিকার দিতে হবে।

তিনি প্রশাসনকে সতর্ক করে বলেন, দেশ যেমন আপনাদের দেশ আমাদেরও। আপনারা এমন পরিস্থিতি তৈরি করবেন না যাতে করে দেশ বিপদে পড়ে। পুলিশ প্রশাসন আমাদের বন্ধু। আমরা কাউকে শত্রু মনে করি না। আমরা চাই, আমাদের সব কর্মসূচি স্বাধীনভাবে পালনের অনুমতি দিতে হবে।

এ সময় আরও উপস্থিতি ছিলেন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ দলের অন্য নেতাকর্মীরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451