বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আবারও ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে
এক দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবরোধ করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। ছবি:সংগৃহীত

সিজিপিএ শর্ত শিথিল করে পরের বর্ষে প্রমোশনের দাবি মেনে না নেওয়ার অভিযোগ তুলে আবারও রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জড়ো হয়ে এসে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। পরে দুপুর পৌনে একটার দিকে সড়ক অবরোধ করেন তারা।

এই অবরোধ কর্মসূচির কারণে মিরপুর রোডের সায়েন্সল্যাব থেকে আজিমপুর এবং আজিমপুর থেকে সায়েন্স ল্যাব অভিমুখী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ আছে। যানজটে ভোগান্তি পোহাচ্ছেন বিপুলসংখ্যক যাত্রী ও পরিবহনকর্মীরা।

শিক্ষার্থীরা বলেন, মানোন্নয়নের মাধ্যমে প্রমোশনের সুযোগ দিতে আমরা তিন মাস ধরে আন্দোলন করছি। আমাদের আশ্বাস দিয়ে ঘোরানো হয়েছে, কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এর মধ্যে বিলম্বে ফল প্রকাশ করেছে। আমরা ইতোমধ্যে পরবর্তী বর্ষের প্রস্তুতি নিয়েছি এবং ইনকোর্স ও টেস্ট পরীক্ষা সম্পন্ন করেছি। অনেকের ফল খারাপ হয়েছে (অর্থাৎ প্রমোশনের জন্য নির্ধারিত সিজিপিএ–২ পাননি)।

শিক্ণার্থীদের দাবি, সামান্য সিজিপিএ বা জিপিএ শর্তের জন্য বিগত বর্ষের সব বিষয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। আমরা নির্ধারিত সিজিপিএর শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন চাই।

এর আগে গত ১৬ আগস্ট সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

তারও আগে গত ২০ জুন সাত দফা দাবিতে নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451