বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাঈদীর গায়েবানা জানাজা শেষে পেকুয়া থানার পুলিশের ওপর হামলা, আহত ২০

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৬১ বার পড়া হয়েছে

কক্সবাজারের পেকুয়ায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পেকুয়া থানার ওসিসহ পুলিশের ২০ সদস্য আহত হয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে পেকুয়ার বারবাকিয়া বাজারে সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ফেরার পথে একদল লোক স্লোগান দিয়ে পেকুয়া থানা পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বারবাকিয়া বাজারে সাঈদীর গায়েবানা জানাজার সময় পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার ও পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখরের নেতৃত্বে একদল পুলিশ এখানে অবস্থান করছিল।পরে জানাজায় অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণভাবে চলে যেতে বলে পুলিশ। এ সময় হঠাৎ স্লোগান দিয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে একদল লোক। এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পেকুয়া থানার ওসি ওমর হায়দার বলেন, সাঈদীর গায়েবানা জানাজা শেষে একদল লোক পুলিশের ওপর বিনা কারণে হামলা চালিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451