রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং

মো: আলী হাসান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে

 

সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে (দ্বিতীয় ধাপ)
জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে আজ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেস ব্রিফিং
অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
আরিফা সুলতানা।

লিখিত বক্তব্য তিনি বলেন, আগামী ৯ আগস্ট সারাদেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গণভবন
থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

তিনি আরো বলেন, এ চতুর্থ ধাপে উপজেলার আটাপুর ইউনিয়নের কলন্দপুর গ্রামে ২০টি ও বাগজানা ইউনিয়নের খোর্দ্দমহশুল গ্রামে ৫০টি মোট ৭০টি জমি সহ গৃহ অত্র উপজেলার ভূমিহীন পরিবারের মাঝে প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি আগামী ৯ আগস্ট সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ৯ টার মধ্যে সারাদেশে
একযোগে প্রচারিত হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451