বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৯

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে
ছবি : সংগৃহীত

পাকিস্তানের সিন্ধু প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৮০ জনের বেশি আহত হয়েছেন। রোববার প্রদেশের নবাবশাহ জেলার সাহারা রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।

হাজারা এক্সপ্রেস ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। খবর জিও নিউজ ও ডনের।

রোববার সকালের দিকে করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত সাহারা রেলওয়ে স্টেশনের কাছে হাভেলিয়ানগামী হাজারা এক্সপ্রেসের প্রায় ১০টি বগি লাইনচ্যুত হয়।

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, হাজারা এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এসব বগির কাছে বিপুলসংখ্যক যাত্রী জড়ো হয়েছেন। এ সময় কয়েকজন যাত্রীকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায়।

লাহোরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশটির রেল ও বিমান চলাচল মন্ত্রী খাজা সাদ রফিক বলেছেন, কর্তৃপক্ষকে এই দুর্ঘটনার বিষয়ে সতর্ক করা হয়েছে।

দেশটির এই মন্ত্রী আরও বলেন, প্রাথমিক তদন্তে ট্রেনটি স্বাভাবিক গতিতে চলছিল বলে দেখা গেছে। তিনি বলেন, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সুক্কুর ও নবাবশাহ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এদিকে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি নবাবশাহ জেলা প্রশাসককে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451