বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশের রাজনীতিতে ভয়ংকর বিষফোড়া বিএনপি : কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে
বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা শেষে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে ভয়ংকর এক বিষফোড়া হচ্ছে বিএনপি। এই বিষফোড়া যতদিন আছে ততদিন হত্যা, ষড়যন্ত্র, যত প্রকার অশান্তি, অস্থিরতা, সবকিছু থাকবে।

কারণ এসবের মূলহোতা বিএনপি।শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে ফেলেছে। গুগলি তো করেছেন, বল তো নো বল। নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না।

তিনি আরও বলেন, আজ শহীদ শেখ কামালের জন্মদিন। মানুষের জন্মদিন কতই আনন্দের, কিন্তু আজকের এই দিনে আনন্দের চেয়ে তার রক্তাক্ত বিদায় ট্র্যাজেডির। আমাদের জীবনে আজ শোকের বার্তা বয়ে যাচ্ছে।

পঁচাত্তর থেকে তিন নভেম্বর ও একুশে আগস্টের হত্যা খুনের মাস্টারমাইন্ড একটি পরিবার—এমন অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘হত্যা, খুনের মাস্টারমাইন্ড জিয়া পরিবার। পঁচাত্তর তাদেরই সৃষ্টি। এর মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। ৩ নভেম্বরের হোতাও তিনি।’

তিনি বলেন, একুশে আগস্টের মাস্টারমাইন্ড তার ছেলে তারেক রহমান। মূলত এই পরিবার বাংলাদেশের রাজনীতিতে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে।

এর আগে সকাল পৌনে ৯টায় নেতাদের নিয়ে বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান ওবায়দুল কাদের। দলটির নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

পরে যুবলীগ, কৃষক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451