বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৪ দিন পর ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল শুরু

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে
অবশেষে চার দিন বন্ধ থাকার পর ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টার দিকে ইলিশা ফেরিঘাটের লো-ওয়াটার পন্টুন থেকে দুইটি ফেরি মালবাহী ট্রাক ও বাস নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে গেছে। তবে এখনো হাই-ওয়াটার পন্টুনটি মেরামত না হওয়ায় জোয়ারের সময় ফেরি চলাচল নিয়ে শঙ্কায় রয়েছে বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ইলিশা ঘাটের কর্মকর্তারা। এ দিকে চার দিন ধরে ফেরি বন্ধ থাকায় পারাপারের জন্য অপেক্ষমাণ গাড়ির চালকরা ক্ষোভ প্রকাশ করেন।

গত চারদিনেও পুরোপুরি ঘাটটি চালু করতে না পারায় বিআইডব্লিউটিএ গাফলতিকে দায়ী করেছেন।জানা গেছে, গত মঙ্গলবার (১ আগস্ট) দুপুরের দিকে প্রচণ্ড ঝড় ও লঞ্চের ধাক্কায় ভোলার ইলিশা ফেরিঘাটের দুইটি পন্টুন ঘাট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে ওই দিন থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে করে ভোলা ও লক্ষ্মীপুরের দুই পাড়ে এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত অপেক্ষমাণ গাড়ির যানজট সৃষ্টি হয়।

এর পর দিন বরিশাল থেকে বিআইডব্লিউটিএর লোকজন এসে ক্ষতিগ্রস্ত পন্টুন ও সংযোগ সড়ক মেরামতের কাজ শুরু করেন। কিন্তু গত তিন দিনে তারা একটি পন্টুন মেরামত করে ফেরি চলাচল চালু করেন। বাকি পন্টুনটি মেরামতের জন্য আরো দুই একদিন সময় লাগবে বলে জানায় ঘাটে কাজ করা কর্মকর্তারা। 

ঘাটে অপেক্ষমাণ ট্রাক চালকরা জানায়, তারা অনেকে কাঁচামালসহ বিভিন্ন জরুরী পণ্য নিয়ে গত দুই থেকে দিন ধরে ঘাটে অপেক্ষা করছেন।

কিন্তু কোনোভাবে পারাপার হতে না পেরে তাদের ট্রাকে থাকা মালামাল নষ্ট হওয়ার পথে। এছাড়াও এ ঘাটে ট্রাক রাখার কোনো নির্দিষ্ট স্থান না থাকায় সড়কের পাশে ট্রাক রেখে কষ্টে দিন পার করছেন চালকরা। বিআইডব্লিউটিএর মেরামত কাজে ধীরগতির কারণে তাদের কষ্ট আরো বৃদ্ধি পাচ্ছে। 

তারা আরো অভিযোগ করে জানান, পদ্মাসেতু চালু হওয়ার পর বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে ব্যস্ত ও দীর্ঘতম ফেরিঘাট হলো ভোলা-লক্ষ্মীপুর রুট। কিন্তু সে অনুযায়ী এ রুটটিতে বিআইডব্লিউটিএর তেমন কোনো তদারকি নেই।

এ ঘাটটি মেঘনা নদীর মোহনায় হওয়ায় ঘাটটিও সবসময় ঝুঁকির মধ্যে থাকে। কিন্তু সে অনুযায়ী এ ঘাটটির প্রতি কর্তৃপক্ষ তেমন নজর দেয় না। তাই সামান্য ঝড়েই ঘাটটি ক্ষতিগ্রস্ত হয়। আর এতে করে ভোগান্তিতে পড়তে হয় এ রুটে চলাচলকারী ট্রাক চালকদের। তাই ঘাটটি ভালোভাবে মেরামত করা ও সঠিক রক্ষণাবেক্ষণের দাবি জানান চালকরা। একই সাথে একটি ট্রাক স্ট্যান্ডেরও দাবি করেন তারা। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ভোলার ইলিশা ঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ খান জানান, গত তিন অনেক চেষ্টার পর লো-ওয়াটার ঘাটটি দিয়ে ফেরি চলাচল শুরু করা হয়েছে। তবে জোয়ারের সময় এ ঘাটটি দিয়ে ফেরি উঠানামা করতে পারবে না। তখন ফেরি চলাচল বন্ধ রাখতে হবে।

তিনি আরো জানান, ইতিমধ্যে ঘাটে অপেক্ষমাণ কাঁচামাল ও জরুরী পণ্যবাহী ট্রাকগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। ঘাটে ট্রাকের দীর্ঘ লাইন থাকলেও নষ্ট হওয়ার মতো কোনো মালামালের গাড়ি নেই।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো. সেলিম আহমেদ জানান, গত বুধবার থেকে চেষ্টা চালিয়ে একটি ঘাট মেরামত করা গেছে। সে ঘাটটি দিয়ে ইতিমধ্যে ফেরি চলাচল শুরু হয়েছে। বাকি ঘাটটি দুই এক দিনের মধ্যে মেরামত করা যাবে। তবে জোয়ার ও বৃষ্টির কারণে মেরামত কাজে বেগ পেতে হচ্ছে তাদের।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451