বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উত্তর কোরিয়া দ্বিতীয়বারের একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৪৬ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়া পীতসাগরে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। দক্ষিণ কোরিয়ার বন্দরে মার্কিন পারমাণবিক সাবমেরিন নোঙর করার পর আজ শনিবার (২২ জুলাই) দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। খবর আলজাজিরা।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) বলছে, শনিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রের ধরন এবং এ সম্পর্কে বিশদভাবে জানতে তথ্য বিশ্লেষণ করছেন দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দারা।

জেসিএসের বরাতে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, ‘আমাদের সামরিক বাহিনী নজরদারি জোরদার করেছে। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে।’

এর আগে গত বুধবার (১৯ জুলাই) জাপান সাগরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার বন্দরে মার্কিন পারমাণবিক সাবমেরিন নোঙর করার কয়েক ঘণ্টা পরই এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া।

ইয়োনহাপ জানায়, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পরমাণু পরামর্শ গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। একই দিন বুসানের একটি নৌঘাঁটিতে পারমাণবিক শক্তিসম্পন্ন মার্কিন কৌশলগত সাবমেরিন ভিড়ে। চার দশক পর দক্ষিণের বন্দরে প্রথমবারের মতো কোনো পারমাণবিক শক্তিসম্পন্ন মার্কিন সাবমেরিন নোঙর করে। বিশেষজ্ঞরা বলছেন, এ দুই কারণে এসব ক্ষেপণাস্ত্র ছুড়ে থাকতে পারে উত্তর কোরিয়া।

এমনকি গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কাং সান ন্যাম প্রচ্ছন্ন হুমকি দিয়ে জানান, দক্ষিণের বন্দরে পারমাণবিক শক্তিসম্পন্ন মার্কিন সাবমেরিন নোঙর পারমাণবিক হামলার ক্ষেত্র তৈরি করতে পারে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451