বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দূষিত শহরের তালিকায় উন্নতি করেছে ঢাকা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে
ঢাকা শহর। পুরোনো ছবি

 

বৃষ্টি নেই, তীব্র রোদ। এর মধ্যেই দূষিত শহরের তালিকায় উন্নতি করেছে ঢাকা। বায়ুদূষণের শীর্ষ ১০ শহর তো দূরের কথা, ঢাকার অবস্থান নেই ৩০ এর মধ্যে। ঢাকার বায়ুমানের অনেক উন্নতি হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে ৫৬ নিয়ে বায়ুদূষণে ঢাকার অবস্থান ৩৬ নম্বরে। ঢাকার বাতাস আজ জনস্বাস্থ্যের জন্য সহনীয়।

১৫৬ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা শহর। কাম্পালা শহরের বায়ুমানের অবস্থা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়, যা খুবই ক্ষতিকর।

একই সময়ে ১৫৪ স্কোর নিয়ে দূষণের দ্বিতীয় স্থানে রয়েছে আলজেরিয়ার আলজিয়ার্স শহর। ১৫৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। ধারাবাহিকভাবে ভারতের দিল্লি ১৫২ স্কোর নিয়ে রয়েছে চতুর্থ স্থানে, পাকিস্তানের আরেক শহর করাচি ১৪৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার ইনচিওন ১৩৭ স্কোর নিয়ে ষষ্ঠ, সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই শহর ১৩৭ স্কোর নিয়ে সপ্তম, ১৩১ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে চিলির সান্টিয়াগো, চীনের শেনিয়ান ১২৯ স্কোর নিয়ে আছে নবম স্থানে এবং দক্ষিণ কোরিয়ার সিউল ১২৯ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451