বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

নেত্রকোনার রাস্তার ওপর হাঁটুপানি, নৌকাই ভরসা

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে
বাড়ির চারপাশে থই থই করছে পাহাড়ি ঢলের পানি। পানির নিচে তলিয়ে গেছে মাঠ-ঘাটসহ গ্রামীণ রাস্তা। এসব পানিবন্দি মানুষের চলাচলের বাহন হয়ে দাঁড়িয়েছে ছোট ডিঙি নৌকা।

বলছিলাম নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের নাওধারা, আটলা, নন্দেরছটি, বন্দউষান, ভাদুয়া, গাঁওকান্দিয়াসহ বেশ কয়েকটি গ্রামের পানিবন্দি মানুষের কথা।

গত এক সপ্তাহের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারিবর্ষণে নিম্নাঞ্চলের এই গ্রামগুলোতে দেখা দিয়েছে বন্যা। বাড়ির চারপাশে থই থই করছে পানি। গ্রামীণ রাস্তাগুলোতেও পানি প্রায় হাঁটু সমান। ফলে কষ্ট পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষের।
বুধবার (৫ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, মানুষকে হাট-বাজারে আসতে হয় নৌকায় করে। নৌকায় করে চলাচলে ভয় বেশি শিশু, বৃদ্ধ নারী-পুরুষের। এদিকে পানিবন্দি গ্রামগুলোতে বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে।

কথা হয় ভাদুয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ মিয়ার সঙ্গে তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়ার জন্য বাজারে যেতে নৌকার ওপর ভরসা করতে হচ্ছে।

গ্রামটা নিচু এলাকা হওয়ায় প্রতিবছর আশপাশের নদীগুলোতে পাহাড়ি ঢল হলে আমাদেরও বন্যার আতঙ্কে থাকতে হয়। এবারও পাহাড়ি ঢলের পানি ঢুকেছে গ্রামে। 

৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, পথ-ঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় পানিবন্দি মানুষের চলাচলে একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে নৌকা। যাদের নৌকা নেই তারা কলাগাছের ভেলা বানিয়ে চলাচল করছে। রাস্তার ওপরেও হাঁটুপানি।

গ্রামবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক জানান, পানি কমছেই না। মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাদের মাঝে দুপুরে শুকনো খাবার বিতরণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451