বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোটে অনিয়মের কোনো খবর নেই : ইসি রাশেদা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে
বেগম রাশেদা সুলতানা। ফাইল ছবি

 

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের প্রথম দুই ঘণ্টায় কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। বুধবার (২১ জুন) ঢাকায় নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুই সিটিতে ৮ লাখের বেশি নাগরিক ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করবে।

সিলেট সিটি করপোরেশনের ৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন আর রাজশাহী সিটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৭৬ জন।

রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশনের মনিটরিং সেল থেকে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার কোনো তথ্য পাইনি। আইন শৃঙ্খলার বাহিনীর সঙ্গে যোগাযোগ হচ্ছে এ পর্যন্ত আমাদের কাছে অনিয়মের তথ্য নাই।’

কত শতাংশ ভোট পড়েছে সে বিষয়ে কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত এ রকম কোনো তথ্য আসে নাই। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা পাব।’

ইভিএম প্রসঙ্গে রাশেদা সুলতানা বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, এখন পর্যন্ত ইভিএম নিয়ে কোনো তথ্য আসে নাই। ত্রুটি দেখা দিলে ব্যাকআপ মেশিন আছে। কারিগরি টিম আছে।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451