রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তিস্তার নদীরপানি বিপদসীমার ওপরে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১১৬ বার পড়া হয়েছে
ফাইল ছবি

 

নীলফামারী:  উজানে ভারি বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তা নদীর পানি। ডালিয়া পয়েন্টে বিপদসীমা নতুন করে ৫২.১৫ মিটার নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার ভোর সকাল ৬টা থেকে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে বেলা ৯টার দিকে নদীর পানি কমে বিপদসীমার ৫ সেমি নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এর আগে রোববার নদীর পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হয়।

এদিকে হঠাৎ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও নদীর তীরবর্তী নীলফামারীর কোনো গ্রাম প্লাবিত হয়নি বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। উজানে ভারত অংশে নদীর পানি কমতে থাকায় বিকেল নাগাদ নদীর পানি আরও কমবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, শুক্রবার রাত থেকে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। আজ সকাল থেকে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানান বলেন, তিস্তার পানি বাড়ায় ব্যারেজের ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। পানি বাড়তে থাকলে বন্যার শঙ্কা রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451