বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা-১৭ আসনে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে
আশরাফুল আলম ওরফে হিরো আলম। ফাইল ছবি

ঢাকা-১৭ আসনে আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়াও এই আসনে রওশনপন্থী লাঙ্গলের প্রার্থী মামুনুর রশিদের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। জিএম কাদেরপন্থী জাতীয় পার্টির প্রার্থী আনিসুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে্ত

উপনির্বাচনে নৌকার প্রার্থী মোহাম্মদ এ. আরাফাতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

রোববার ১৮ জুন ঢাকা-১৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

এই আসনের উপনির্বাচনে মোট ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে জাতীয় পার্টির দুই প্রার্থী থাকায় তাদের মধ্যে একজনকে বৈধ ঘোষণা করে ইসি।

ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল আজ ১৮ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৫ জুন।

চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451