শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক নাদিম হত্যা: চেয়ারম্যান বাবুসহ ৪ জনকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে
ইউপি চেয়ারম্যান বাবু। ছবি : সংগৃহীত

 

জামালপুর বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় গ্রেপ্তার চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৪ জনকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

রোববার (১৮ জুন) ভোরে তাদের হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা।

এর আগে, শনিবার (১৭ জুন) বিকেলে পঞ্চগড় থেকে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ তিন জনকে ও বগুড়া থেকে রেজাউলকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বাংলানিউজকে বলেন, আজ (১৮ জুন) ভোরে ইউপি চেয়ারম্যান বাবুসহ চারজনকে থানায় আনে র‌্যাব। তাদের সকাল ১১টার মধ্যে আদালতে পাঠানো হবে এবং প্রত্যেকের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।

এর আগে গত ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন বিকেল পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451