বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় ছাপা কারখানায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় ছাপা কারখানায় আগুন।ছবি সংগ্রহীত

 

মালয়েশিয়ায় ছাপা কারখানায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় ভোর ৪টার দিকে সেলাঙ্গরের বন্দর বারু বাঙ্গির তামান পারিন্ডাস্ট্রিয়ান সেলামানের জালান পি১০/১৮-এর ছাপা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক ওয়ান মোহাম্মদ রাজালি ওয়ান ইসমাইল।

তিনি জানান, ভোর ৪টা ১৪ মিনিটে রাজ্য দমকল বিভাগের অপারেশনস সেন্টার (পিজিও) পাবলিশিং প্রিন্টিং ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পায়। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বন্দর বারু বাঙ্গির ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), বিবিপি কাজাং, বিবিপি সেমেনিহ এবং বিবিপি সেরডাং থেকে মোট ২৩ সদস্য আগুন নেভানো ও উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে যান।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, বাংলাদেশি ছয় শ্রমিক ওই কারখানায় আটকা পড়েছিলেন। তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হলেও, বাকি দুজন ঘটনাস্থলেই মারা যান। তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ।

কারখানা এলাকায় বায়ু চলাচলের জায়গা না থাকায় আগুন লাগার কারণে ধোঁয়ায় নিঃশ্বাস নিতে না পেরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

এদিকে আগুনে দগ্ধদের চিকিৎসা চলছে এবং যে দুজন বাংলাদেশি মারা গেছেন, তাদের লাশ পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451